১২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

মার্কেন্টাইল ব্যাংকের সঙ্গে এপিক হেলথ কেয়ারের সমঝোতা স্মারক স্বাক্ষর

The gallery was not found!

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি এবং স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এপিক হেলথ কেয়ার লিমিটেড সম্প্রতি একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। ব্যাংকের গ্রাহক, কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্যদের জন্য বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা সম্প্রসারণ এবং পেশাগত সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে এ চুক্তি করা হয়।

চুক্তিতে মার্কেন্টাইল ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক প্রধান মো. সাইফুল আলম চৌধুরী এবং এপিক হেলথ কেয়ারের নির্বাহী পরিচালক টি. এম. হান্নান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

স্বাক্ষর অনুষ্ঠানে মার্কেন্টাইল ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের সব শাখার শাখা ব্যবস্থাপক এবং এপিক হেলথ কেয়ারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সমন্বয় করেন চট্টগ্রাম আঞ্চলিক রিকভারি বিভাগের কর্মকর্তা অনুপম কুমার পাল।

এ অংশীদারত্বের আওতায় মার্কেন্টাইল ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ডধারীদের পাশাপাশি ব্যাংকের সব কর্মকর্তা-কর্মচারী এবং তাঁদের পরিবারের সদস্যরা বিশেষ মূল্যে বিভিন্ন স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন।

স্বাস্থ্যসেবা আরও সাশ্রয়ী করতে চুক্তিতে বিভিন্ন পরীক্ষায় বিশেষ ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে সব ধরনের প্যাথলজি পরীক্ষায় ৩০ শতাংশ এবং রেডিওলজি, আলট্রাসাউন্ড, কার্ডিয়াক ও নিউরোলজি পরীক্ষায় ২৫ শতাংশ ছাড়। এ ছাড়া চুক্তি অনুযায়ী অন্যান্য স্বাস্থ্যসেবাতেও বিশেষ সুবিধা পাওয়া যাবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ চুক্তির মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে পেশাগত সম্পর্ক ও বাণিজ্যিক সহযোগিতা আরও জোরদার হবে। পাশাপাশি মার্কেন্টাইল ব্যাংকের গ্রাহক, কর্মকর্তা-কর্মচারী এবং তাঁদের পরিবারের সদস্যদের জন্য উন্নত, সহজলভ্য ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ সম্প্রসারিত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় খবর

জনতা ইন্স্যুরেন্সের আর্থিক অগ্রযাত্রা, নয় মাসে আয় বেড়ে ১.৩৬ টাকা

Business Times24

মার্কেন্টাইল ব্যাংকের সঙ্গে এপিক হেলথ কেয়ারের সমঝোতা স্মারক স্বাক্ষর

Update Time : ০৫:০৪:২১ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬