০৮:০৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

অক্টোবরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত, ডিজেল ১৩৫ টাকা

The gallery was not found!

গত মাসে লিটারপ্রতি ২০ টাকা বৃদ্ধির পর নতুন মাসেও আগের দাম বহাল

অক্টোবর মাসে ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রেখেছে সরকার। ফলে ডিজেল, অকটেন, পেট্রল ও কেরোসিন আগের নির্ধারিত দামেই বিক্রি হবে। বৃহস্পতিবার (১ অক্টোবর) থেকে নতুন মাসের জন্য এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

বাসসের প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অপারেশন-১ শাখা থেকে জারি করা পত্রে অক্টোবর মাসের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার কথা জানানো হয়।

নতুন নির্ধারিত দাম অনুযায়ী, প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকায় বিক্রি হবে।

এর আগে গত ২০ সেপ্টেম্বর জ্বালানি তেলের দাম সর্বশেষ সমন্বয় করা হয়। পরদিন ২১ সেপ্টেম্বর থেকে নতুন দাম কার্যকর হয়। তখন প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা থেকে ১৬৫ টাকা, পেট্রল ১৪০ টাকা থেকে ১৬০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা থেকে ১৫৫ টাকা নির্ধারণ করা হয়েছিল।

সেপ্টেম্বরে চার ধরনের জ্বালানি তেলের দামই লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানো হয়েছিল। অক্টোবরে সেই বর্ধিত দাম বহাল থাকায় ভোক্তাদের জ্বালানি কেনার ব্যয়ে নতুন করে কোনো পরিবর্তন আসছে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় খবর

আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ১৯ নভেম্বর

Business Times24

অক্টোবরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত, ডিজেল ১৩৫ টাকা

Update Time : ১০:৩১:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬