১২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

ফুটপাত দখলমুক্ত করতে ‘ডাইরেক্ট অ্যাকশন’ অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক

মিরপুর-১০ নম্বরে উচ্ছেদ অভিযান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান

The gallery was not found!

রাজধানীর মিরপুর-১০ নম্বরে উচ্ছেদ অভিযানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পরও পিছু হটছে না ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ফুটপাত দখলমুক্ত রাখার কাজ যেকোনো মূল্যে চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, দখলদারদের দমনে প্রয়োজনে কঠোরভাবে ‘ডাইরেক্ট অ্যাকশন’ বা সরাসরি ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) মিরপুর-১০ নম্বরে চলমান উচ্ছেদ অভিযান পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সংঘর্ষ ও হামলা প্রতিহত

প্রশাসক জানান, ফুটপাত দখলমুক্ত করার এই কার্যক্রমে বাধা দিতে দখলদারদের একটি অংশ এবং তাদের ইন্ধনে সিটি করপোরেশনের কর্মী, সাংবাদিক ও পুলিশ সদস্যদের ওপর হামলা চালানো হয়। তবে স্থানীয় সাধারণ মানুষের তাৎক্ষণিক প্রতিরোধ ও সাহসিকতার মুখে হামলাকারীরা পিছু হটতে বাধ্য হয়। সাধারণ মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে ফুটপাত উদ্ধারের পক্ষে অবস্থান নিয়েছে, তাতে সিটি করপোরেশনের নৈতিক দায়িত্ব আরও বেড়ে গেছে বলে মন্তব্য করেন তিনি।

যানবাহনে আগুন ও পরিকল্পিত নাশকতা

অভিযান চলাকালে সংঘটিত সহিংসতার তীব্র নিন্দা জানিয়ে শফিকুল ইসলাম খান বলেন, পরিকল্পিতভাবে অরাজকতা সৃষ্টির চেষ্টা করা হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিটের অজুহাতে বা এর আড়ালে সিটি করপোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন দেওয়া হয়। এছাড়া একটি ভেকু (এক্সকাভেটর) এবং পুলিশের গাড়িতেও ভাঙচুর চালানো হয়। মসজিদে আগুন দেওয়ার ঘটনাটিকেও সম্পূর্ণ ‘পরিকল্পিত’ বলে অভিহিত করেন তিনি।

আইনগত ব্যবস্থা ও কঠোর হুঁশিয়ারি

সহিংসতা ও নাশকতার সঙ্গে জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না উল্লেখ করে ডিএনসিসি প্রশাসক বলেন, পুলিশের পাশাপাশি সিটি করপোরেশনের পক্ষ থেকেও পৃথক মামলা দায়ের করা হবে। ভিডিও ফুটেজ ও তদন্তের মাধ্যমে অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। একই সঙ্গে, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের অনেকাকেই ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মিরপুরের সন্তান হিসেবে এলাকার প্রতিটি কোণ ও মানুষের সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্কের কথা স্মরণ করে তিনি বলেন, জনগণের চলাচলের পথ অবরুদ্ধ করে কোনো ধরনের নৈরাজ্য বা দখলদারি আর সহ্য করা হবে না। ভবিষ্যতে কেউ ইন্ধন জুগিয়ে ফুটপাত দখলের চেষ্টা করলে তা কঠোর হাতে দমন করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় খবর

জনতা ইন্স্যুরেন্সের আর্থিক অগ্রযাত্রা, নয় মাসে আয় বেড়ে ১.৩৬ টাকা

Business Times24

ফুটপাত দখলমুক্ত করতে ‘ডাইরেক্ট অ্যাকশন’ অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক

Update Time : ০৫:৩৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬