০৮:০৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

শরিয়াহভিত্তিক অর্থায়নে আসছে আইপিডিসি ফাইন্যান্স

The gallery was not found!

বাংলাদেশ ব্যাংকের নীতিগত অনুমোদন, চূড়ান্ত ছাড়পত্রের আগে পূরণ করতে হবে একাধিক শর্ত

ইসলামি শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা চালু করতে যাচ্ছে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটিকে স্বতন্ত্র ‘ইসলামিক ফাইন্যান্স উইং’ গঠনের মাধ্যমে কার্যক্রম পরিচালনার নীতিগত অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে আনুষ্ঠানিকভাবে ব্যবসা শুরু করতে কেন্দ্রীয় ব্যাংকের চূড়ান্ত অনুমোদন নিতে হবে।

সোমবার, ২৮ সেপ্টেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে দেওয়া এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠানটি।

আইপিডিসি ফাইন্যান্স জানিয়েছে, নির্ধারিত শর্তাবলি ও বিধিবিধান পুরোপুরি প্রতিপালনের ভিত্তিতে এ অনুমোদন দেওয়া হয়েছে। চূড়ান্ত অনুমোদনের আগে প্রতিষ্ঠানটিকে বেশ কিছু প্রাতিষ্ঠানিক ও কাঠামোগত প্রস্তুতি সম্পন্ন করতে হবে।

এসব প্রস্তুতির মধ্যে রয়েছে কোম্পানির সংঘস্মারক ও সংঘবিধি সংশোধন, স্বাধীন শরিয়াহ সুপারভাইজরি কমিটি গঠন এবং পৃথক ইসলামি অর্থায়ন বিভাগ প্রতিষ্ঠা। পাশাপাশি ইসলামি অর্থায়নের তহবিল আলাদা রাখা, এ কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন এবং স্বতন্ত্র হিসাবরক্ষণব্যবস্থা চালু করতে হবে।

শর্তগুলো পূরণ করার পর চূড়ান্ত অনুমোদনের জন্য বাংলাদেশ ব্যাংকে আবার আবেদন করবে আইপিডিসি ফাইন্যান্স। কেন্দ্রীয় ব্যাংকের চূড়ান্ত ছাড়পত্র পাওয়ার পরই প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে শরিয়াহভিত্তিক অর্থায়ন কার্যক্রম শুরু করতে পারবে।

নতুন এই উদ্যোগের মাধ্যমে আইপিডিসি ফাইন্যান্সের প্রচলিত অর্থায়ন কার্যক্রমের পাশাপাশি ইসলামি শরিয়াহভিত্তিক অর্থায়নের একটি পৃথক ধারা চালুর সুযোগ তৈরি হচ্ছে। তবে এর বাস্তবায়ন নির্ভর করছে প্রয়োজনীয় শর্ত পূরণ ও বাংলাদেশ ব্যাংকের চূড়ান্ত অনুমোদনের ওপর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় খবর

আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ১৯ নভেম্বর

Business Times24

শরিয়াহভিত্তিক অর্থায়নে আসছে আইপিডিসি ফাইন্যান্স

Update Time : ১০:২২:০৮ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬