০৩:২০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

ভিএমএতে ইতিহাস গড়লেন টেইলর সুইফট, সেরা শিল্পী ম্যাডোনা

The gallery was not found!

মার্কিন পপ তারকা টেইলর সুইফট আবারও সংগীতজগতে নতুন ইতিহাস গড়েছেন। ২০২৬ সালের এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে (ভিএমএ) নতুন সম্মান জিতে তিনি ছাড়িয়ে গেছেন বিয়ন্সেকে। এর মধ্য দিয়ে ভিএমএর ইতিহাসে সবচেয়ে বেশি পুরস্কার পাওয়া শিল্পী হয়েছেন টেইলর।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে অনুষ্ঠিত এবারের আয়োজনে ‘দ্য ফেট অব ওপেলিয়া’ গানের ভিডিওর জন্য প্রথমবার দেওয়া ‘আর্টিস্ট ডিরেক্টর অনার্স’ পান তিনি। এর আগে বিয়ন্সের সঙ্গে ৩০টি পুরস্কার নিয়ে যৌথভাবে শীর্ষে ছিলেন টেইলর।

এবারের আসরে ‘ভিডিও অব দ্য ইয়ার’ পুরস্কারও জিতেছেন এই গায়িকা। পুরস্কার গ্রহণের সময় তিনি প্রয়াত কান্ট্রি সংগীতের কিংবদন্তি ডলি পার্টনের প্রতি শ্রদ্ধা জানান। টেইলরের মতে, পার্টনের গানগুলোতে গল্প বলার অসাধারণ ক্ষমতা ছিল, যা শ্রোতাদের সহজেই গানের জগতে নিয়ে যেত।

সেরা শিল্পী ম্যাডোনা

এবারের অনুষ্ঠানে ‘আর্টিস্ট অব দ্য ইয়ার’ পুরস্কার পেয়েছেন পপ তারকা ম্যাডোনা। পুরস্কার গ্রহণের সময় নিজের দীর্ঘ সংগীতজীবনের শুরুর দিকের একটি বিব্রতকর অভিজ্ঞতার কথা স্মরণ করেন তিনি। ভিএমএর প্রথম আসরে মঞ্চে পরিবেশনার পর তাঁর তৎকালীন ব্যবস্থাপক নাকি বলেছিলেন, তাঁর ক্যারিয়ার শেষ। মজা করে ম্যাডোনা জানান, সেই ব্যক্তি এখন আর তাঁর ব্যবস্থাপক নন।

অনুষ্ঠানে সাবরিনা কার্পেন্টারের সঙ্গে ‘ব্রিং ইয়োর লাভ’ এবং চার্লি এক্সসিএক্সের সঙ্গে ‘ড্যান্সেটেরিয়া’ পরিবেশন করেন ম্যাডোনা। সাবরিনা ও ম্যাডোনা তাঁদের যৌথ পরিবেশনার জন্য ‘বেস্ট কোলাবরেশন’ পুরস্কারও জেতেন।

দুই দশক পর সম্মান নির্ভানার

এবারের ভিএমএতে ‘ভিডিও ভ্যানগার্ড’ সম্মান পেয়েছে গ্রাঞ্জ ব্যান্ড নির্ভানা। দুই দশকেরও বেশি সময় পর কোনো ব্যান্ড এই স্বীকৃতি পেল।

‘নেভারমাইন্ড’ ও ‘ইন ইউটেরো’র মতো অ্যালবামের মাধ্যমে নব্বইয়ের দশকে সংগীতজগতে গভীর প্রভাব ফেলে নির্ভানা। ব্যান্ডটির প্রয়াত গায়ক কার্ট কোবেইনের মৃত্যুর পরও তাদের সংগীতের আবেদন অটুট রয়েছে। পুরস্কার গ্রহণের সময় বেসিস্ট ক্রিস্ট নভোসেলিক বলেন, মানুষ এখনো সত্যিকারের ও আপসহীন সংগীত খোঁজে বলেই নির্ভানার গান প্রাসঙ্গিক।

পুরস্কারের মঞ্চে লিসাও

থাই সংগীতশিল্পী ও ব্ল্যাকপিংকের সদস্য লিসা ‘ড্রিম’ গানের জন্য ‘বেস্ট পপ’ পুরস্কার পেয়েছেন। গানটিতে তাঁর সঙ্গে ছিলেন কেনতারো সাকাগুচি।

এ ছাড়া প্রয়াত ডলি পার্টনের প্রতি শ্রদ্ধা জানিয়ে পরিবেশনায় অংশ নেন কেসি মাসগ্রেভস। জর্জ মাইকেলের স্মরণে বিশেষ পরিবেশনা করেন টেডি সুইমস, সোমব্র ও রায়ে। জর্জ মাইকেলের বিখ্যাত অ্যালবাম ‘ফেইথ’ প্রকাশের ৪০ বছর পূর্তিকে কেন্দ্র করে এ আয়োজন করা হয়।

র‍্যাপার স্নুপ ডগের সঞ্চালনায় এবারের ভিএমএতে পুরস্কার বিতরণের পাশাপাশি তারকাদের যৌথ পরিবেশনা ও বিশেষ শ্রদ্ধানুষ্ঠান দর্শকদের আকর্ষণের কেন্দ্র ছিল। টেইলর সুইফটের রেকর্ড, ম্যাডোনার স্বীকৃতি এবং নির্ভানার সম্মাননা—সব মিলিয়ে এবারের আয়োজন সংগীতের বিভিন্ন প্রজন্ম ও ধারার শিল্পীদের এক মঞ্চে তুলে ধরেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় খবর

পোশাক শ্রমিকদের নতুন মজুরি ডিসেম্বরে, বোর্ডের প্রথম সভা শেষে জানালেন মালিক ও শ্রমিক প্রতিনিধিরা

Business Times24

ভিএমএতে ইতিহাস গড়লেন টেইলর সুইফট, সেরা শিল্পী ম্যাডোনা

Update Time : ১২:৫৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬