রাজধানীর উত্তরায় Centrepoint Shopping Mall-এ নতুন শোরুম উদ্বোধনের মাধ্যমে দেশের জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড Fit Elegance তাদের রিটেইল কার্যক্রম আরও সম্প্রসারণ করেছে। ব্র্যান্ডটির প্রকাশিত তথ্য অনুযায়ী, এটি Fit Elegance-এর ১২তম আউটলেট। ১৫ আগস্ট ২০২৬ তারিখে উত্তরা সেন্টারপয়েন্ট শপিং মলে নতুন আউটলেটটির গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ফিট এ্যালিগেন্সের পরিচালক রুমানা রশীদ সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নতুন শোরুমে Fit Elegance-এর বিভিন্ন ধরনের স্যুট, ব্লেজার, ট্রাউজার, শার্ট, ফরমাল ও ক্যাজুয়াল পোশাকসহ লাইফস্টাইল পণ্য পাওয়া যাবে। প্রতিষ্ঠানটি কাস্টম-মেড স্যুট ও বিশেষ অনুষ্ঠানের পোশাক তৈরির সুবিধাও দিয়ে থাকে।
বাংলাদেশে ২০০১ সালে যাত্রা শুরু করা Fit Elegance বর্তমানে ঢাকা ও চট্টগ্রামে একাধিক এক্সক্লুসিভ আউটলেট পরিচালনা করছে। ব্র্যান্ডটির সম্প্রসারণের নতুন সংযোজন হিসেবে Centrepoint Shopping Mall-এর এই শোরুমকে দেখা হচ্ছে। নতুন আউটলেট চালুর ফলে উত্তরার ক্রেতাদের জন্য আন্তর্জাতিক ট্রেন্ড ও স্থানীয় রুচির সমন্বয়ে তৈরি Fit Elegance-এর ফ্যাশন পণ্য আরও সহজলভ্য হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

নিজস্ব প্রতিবেদক 























