০৪:১০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

তরুণদের আর্থিক অন্তর্ভুক্তিতে মার্কেন্টাইল ব্যাংকের নতুন উদ্যোগ

The gallery was not found!

দেশে আর্থিক অন্তর্ভুক্তি জোরদার করা এবং তরুণ প্রজন্মের মাঝে সঞ্চয় ও সঠিক আর্থিক ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে “Implementation of the Student Banking Guidelines and Execution of Financial Literacy Programs” শীর্ষক এক কর্মশালা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নীতিমালার আলোকে স্টুডেন্ট ব্যাংকিংয়ের প্রসার ও তরুণদের আর্থিক সচেতনতা বৃদ্ধিতে এই আয়োজনটি ব্যাংকিং খাতে একটি সময়োপযোগী পদক্ষেপ।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসানের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের পরিচালক মো. ইকবাল মহসীন এবং উপপরিচালক মো. শামীম আল মামুন। আমন্ত্রিত অতিথিরা কর্মশালায় মূল আলোচক হিসেবে সেশন পরিচালনা করেন।

নতুন ব্রোশিওর উন্মোচন

অনুষ্ঠানের একটি অন্যতম আকর্ষণ ছিল স্টুডেন্ট ব্যাংকিংয়ের ওপর মার্কেন্টাইল ব্যাংকের নতুন তিনটি ব্রোশিওরের উন্মোচন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান আনুষ্ঠানিকভাবে এই ব্রোশিওরগুলো উন্মোচন করেন, যা শিক্ষার্থীদের ব্যাংকিং সেবা বুঝতে আরও সহায়ক হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মার্কেন্টাইল ব্যাংকের ডিএমডি ও সিবিও ড. মো. জাহিদ হোসেন। তিনি তরুণদের ব্যাংকিং সেবার আওতায় আনার গুরুত্বের ওপর আলোকপাত করেন।

বক্তারা দেশের টেকসই অর্থনৈতিক উন্নয়নে আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে এবং তরুণদের মধ্যে সঠিক আর্থিক অভ্যাস গড়ে তুলতে স্টুডেন্ট ব্যাংকিং ও আর্থিক স্বাক্ষরতার গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরেন।

মার্কেন্টাইল ব্যাংকের করপোরেট লায়াবিলিটি অ্যান্ড ক্যাশ ম্যানেজমেন্ট ডিভিশন এই কর্মশালার আয়োজন করে। অনুষ্ঠানে ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিম এবং অন্যান্য ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়া ব্যাংকের সব ডিভিশন, ডিপার্টমেন্ট, ইউনিট ও সেলের প্রধান, আঞ্চলিক ও শাখা প্রধান, উপশাখা ইনচার্জ এবং এজেন্ট ব্যাংকিং আউটলেটের প্রতিনিধিরা ভার্চুয়ালি এতে অংশগ্রহণ করেন।

তৃণমূল পর্যায় থেকে শুরু করে ব্যাংকের সব স্তরের কর্মকর্তাদের এই কর্মশালায় যুক্ত করার মাধ্যমে মার্কেন্টাইল ব্যাংক স্টুডেন্ট ব্যাংকিং নির্দেশিকা বাস্তবায়নে তাদের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে। তরুণদের দক্ষ আর্থিক নাগরিক হিসেবে গড়ে তুলতে এই উদ্যোগ ব্যাংকের ব্যবসায়িক প্রসারের পাশাপাশি সামাজিক দায়িত্ব পালনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় খবর
Business Times24

তরুণদের আর্থিক অন্তর্ভুক্তিতে মার্কেন্টাইল ব্যাংকের নতুন উদ্যোগ

Update Time : ১২:৪০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬