সম্প্রতি, মেঘনা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ১১তম বার্ষিক সাধারণ সভা ঢাকার বীর উত্তম এ. কে. খন্দকার রোডের মেডোনা টাওয়ারের ৮ম তলার কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান জনাব হাবিবুর রহমান। সভায় ৩১শে ডিসেম্বর ২০২৫ অর্থবর্ষের জন্য ৫% চূড়ান্ত নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়। সভায় আরও উপস্থিত ছিলেন ভাইস-চেয়ারম্যান জনাব সৈয়দ মিজানুর রহমান, পরিচালক ও ট্রেক হোল্ডার প্রতিনিধি জনাব মো. সাদিকুর রহমান, পরিচালক জনাব আই. কিউ. এম. আব্দুল জলিল, পরিচালক জনাব সজীব কুমার সাহা, এফসিএ, সিইও জনাব মো. সাদেকুল ইসলাম এবং কোম্পানি সচিব জনাব মো. জসিম উদ্দিন।
০৪:১১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:
মেঘনা ব্যাংক সিকিউরিটিজ-এর ১১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : ০৭:৪৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
- 19
Tag :
জনপ্রিয় খবর


























