স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে তেজাবি বা বিশুদ্ধ স্বর্ণের মূল্যবৃদ্ধির কারণে দেশের বাজারে এক লাফে রেকর্ড পরিমাণ বাড়ল স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) প্রতি ভরিতে সর্বোচ্চ ৯ হাজার ৮৫৬ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে। ফলে ভ্যাটসহ ভালো মানের (২২ ক্যারেট) প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকায়, যা গতকাল বুধবার ছিল ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা।
বৃহস্পতিবার (৬ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে বাজুস। নতুন এই দর আজ সকাল সাড়ে ১০টা থেকে কার্যকর হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্বজুড়ে বিশ্বস্ত ওয়েবসাইট গোল্ডপ্রাইস.ওআরজি (Goldprice.org)-এর তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়ে ৪ হাজার ২৬৫ ডলারে পৌঁছেছে। বৈশ্বিক এই মূল্যবৃদ্ধির প্রভাব স্থানীয় বাজারে পড়েছে।
স্বর্ণের নতুন বাজারদর (ভ্যাটসহ):
-
২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা।
-
২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা।
-
১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা।
-
সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।
অপরিবর্তিত ও নির্ধারিত রুপার দর:
-
২২ ক্যারেট: প্রতি ভরি ৪ হাজার ৮৯৯ টাকা।
-
২১ ক্যারেট: প্রতি ভরি ৪ হাজার ৬৬৬ টাকা।
-
১৮ ক্যারেট: প্রতি ভরি ৪ হাজার ২৪ টাকা।
-
সনাতন পদ্ধতি: প্রতি ভরি ৩ হাজার ৩৩ টাকা।

নিজস্ব প্রতিবেদক 
























