০৫:৫১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

বন্যা-বৃষ্টিতে মানিকগঞ্জে নিত্যপণ্যের বাজার অস্থির

The gallery was not found!

টানা কয়েক দিনের ভারী বৃষ্টি এবং দেশের বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যার প্রভাবে মানিকগঞ্জের কাঁচাবাজারে অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সরবরাহ ব্যাহত হওয়ায় মাছ, সবজি, ডিম ও মুরগিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কয়েক দিনের ব্যবধানে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত ক্রেতারা।

বুধবার (২২ জুলাই) বিকেলে বাসস্ট্যান্ড কাঁচাবাজার, বেউথা, কাছারি মাঠ ও নয়াকান্দি বাজার ঘুরে দেখা যায়, বাজারে অধিকাংশ পণ্যের দাম ঊর্ধ্বমুখী। রুই ও কাতলা প্রতিকেজি ৩৫০ থেকে ৪৫০ টাকা, তেলাপিয়া ২৪০-২৬০ টাকা এবং পাঙাশ ২২০-২৫০ টাকায় বিক্রি হচ্ছে। চাষের চিংড়ি ৯০০ থেকে ১২০০ টাকা এবং পাবদা ৪০০-৪৫০ টাকায় পাওয়া যাচ্ছে। সরবরাহ সংকটের কারণে এক কেজি ওজনের ইলিশ কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে ১৬০০ থেকে ১৮০০ টাকা।

এক সপ্তাহের ব্যবধানে সবজির দাম কেজিপ্রতি ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে। বেগুন বিক্রি হচ্ছে ১০০-১২০ টাকা, করলা ও বরবটি ৯০-১০০ টাকা এবং কাঁচামরিচ ২০০ টাকা কেজিতে। তবে পেঁপে, ঢ্যাঁড়শ ও পটল তুলনামূলক কম দামে ৫০-৬০ টাকায় মিলছে।

সবজির দাম বেড়ে যাওয়ায় ডিমের চাহিদা বেড়েছে, যার প্রভাবে ডজনপ্রতি ডিমের দাম উঠেছে ১৪০ টাকায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় খবর
Business Times24

বন্যা-বৃষ্টিতে মানিকগঞ্জে নিত্যপণ্যের বাজার অস্থির

Update Time : ১১:১৫:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬