১০:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ইরান যুদ্ধকে ‘ছোট আলু’ বলে বেকায়দায় ট্রাম্প

The gallery was not found!

ইরান যুদ্ধ বাধিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রয়েছেন বেকায়দায়। একে তো যুদ্ধে সুবিধাজনক অবস্থায় নেই ওয়াশিংটন, অন্যদিকে নানা মন্তব্যের জন্য শিকার হতে হচ্ছে কটাক্ষের। এ যেন ঘরে বাইরে সবখানেই বিপদ!

নানা সময় ট্রাম্প শুনিয়েছেন এ যুদ্ধে যুক্তরাষ্ট্র জিততে চলেছে, ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করা হয়েছে, পতনের দ্বারপ্রাপ্ত তেহরান—এমন বহু আশার বাণী। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। পুরো মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে নিয়মিত হামলা করছে তেহরান। হরমুজ প্রণালির নিয়ন্ত্রণও দেশটির হাতে। এরমধ্যে ডেমোক্রেটিক সেনেটর ক্রিস মারফি দিলেন কাটা ঘায়ে নুনের ছিটে।

গত শুক্রবার হোয়াইট হাউসে এক সাংবাদিক ট্রাম্পের কাছে ইরান যুদ্ধ নিয়ে তার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের মন্তব্য সম্পর্কে জানতে চান। তার প্রশ্নটি ছিল, ভ্যান্স ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধকে বর্ণনা করার ক্ষেত্রে ‘যুদ্ধ’শব্দটি ব্যবহার করবেন না বলে জানিয়েছেন। এটি যদি যুদ্ধ না হয় তাহলে বিষয়টি কী তা কি আপনি স্পষ্ট করে মানুষকে জানাবেন?

জবাবে ট্রাম্প বললেন, ‘অনেক মানুষ এটাকে যুদ্ধ বলে না। আমি এটাকে সামরিক সংঘাত বলি। এর কারণ হচ্ছে আমাদের কাছে ছোট আলুর মতো (কম গুরুত্বপূর্ণ)।’

‘এটা আমাদের কাছে বড় বিষয় নয়’, মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।

তার এ মন্তব্যের কারণেই ক্ষিপ্ত হয়েছেন ডেমোক্রেট রাজনীতিবিদ মারফি। ট্রাম্পকে তিনি ‘বিপজ্জনকভাবে বিভ্রান্ত’ বলে কটাক্ষ করেছেন।

এ রাজনীতিবিদ তার ক্ষোভ উগরে দেওয়ার জন্য বেছে নিয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যম এক্সকে। সেখানে তিনি লিখেছেন, ‘১৮ আমেরিকান মারা গেছেন। আমাদের বিভিন্ন ঘাঁটিতে বিলিয়ন বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে। ক্ষেপণাস্ত্র সরবরাহ ভয়ংকরভাবে কমেছে। বহু প্রতিষ্ঠান দেউলিয়া হয়ে যাচ্ছে। পরিবারগুলো ৫ ডলারের গ্যাস বিল দিতে হিমশিম খাচ্ছে। অন্যদিকে ইরান যে কোনো সময়ের চেয়ে এখন শক্তিশালী।’

‘কিন্তু এসব আমাদের প্রেসিডেন্টের কাছে ছোট আলু। আমাদের প্রেসিডেন্টের বিপজ্জনকভাবে মতিভ্রম ঘটেছে’, যোগ করেন মারফি।

২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা আকস্মিক হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এতে দেশটির সর্বোচ্চ নেতাসহ বহু শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হন।

প্রতিশোধ নিতে তেহরান মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের প্রায় সব ঘাঁটিতে হামলা চালাচ্ছে। এতে যুদ্ধবিমান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, উন্নত রাডার ব্যবস্থাসহ মূল্যবান বহু সামরিক সরঞ্জাম হারিয়েছে ওয়াশিংটন। সূত্র: আলজাজিরা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় খবর
Business Times24

ইরান যুদ্ধকে ‘ছোট আলু’ বলে বেকায়দায় ট্রাম্প

Update Time : ১১:০২:২০ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬