১০:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

সপ্তাহ শুরু, জেনে নিন কোথায় কোন সূচক আছে

The gallery was not found!

আজ রোববার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩, ২৩ রবিউল আউয়াল ১৪৪৮। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ শুরু হলো। সকালেই শুরু হচ্ছে শেয়ারবাজারের লেনদেন। গত সপ্তাহে সূচকের একটু ঊর্ধ্বগতির কারণে কোন কোম্পানির দাম বাড়ল, কোন কোম্পানির কমল তা জানতে বিনিয়োগকারীদের আগ্রহ থাকবে।

এ ছাড়া আন্তর্জাতিক বাণিজ্য পরিচালনা, ভ্রমণ ও প্রবাসী আয় আনতে ব্যাংকগুলোতে চলবে বিদেশি মুদ্রার বিনিময়। সঞ্চয়কারীদের আগ্রহ থাকবে আমানতের সুদের হার কত, তা নিয়ে। আবার ঋণগ্রহীতাদের মধ্যে সুদের হার বাড়ল বা কমল কি না—তা নিয়েও আগ্রহ আছে।

কিছুদিন ধরেই সোনার বাজারে দামের ওঠানামা আছে। বাজারে কোন জিনিসের দাম কত, তা নিয়ে আগ্রহ আছে। এবার অর্থনীতি ও বাণিজ্যের এসব সূচক ও দাম কোথায় আছে—তা দেখে নিই।

শেয়ারবাজার

গত সপ্তাহ শেষে শেয়ারবাজারের সব কটি সূচক ঊর্ধ্বমুখী ছিল। গত বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ডিএসইএক্স সূচকে আগের দিনের চেয়ে ১ দশমিক ৬৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬৬২ পয়েন্ট হয়। ডিএসইএস সূচকও কিছুটা বেড়েছিল। ডিএসইএস সূচক প্রায় ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৩৮ পয়েন্ট হয়।

অন্যদিকে ডিএস-৩০ সূচক ১৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৪১ পয়েন্টে থেমেছিল। গত বৃহস্পতিবার ডিএসইতে প্রায় ৭২১ কোটি টাকার লেনদেন হয়েছিল। আজ রোববার এসব সূচকের অবস্থানকে ভিত্তি ধরেই শেয়ারবাজারের লেনদেন শুরু হবে।

বিনিময় হার

কয়েক দিন ধরে ডলারের দাম ওঠানামা করছে। গত সপ্তাহে ডলারের দাম কমেছে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে, সর্বশেষ গত বৃহস্পতিবার ডলারের দাম ১২২ টাকা ৫০ পয়সা থেকে ১২২ টাকা ৯৫ পয়সার মধ্যে ছিল। আর ইউরো বিক্রি হয়েছে ১৪২ থেকে ১৪২ টাকা ৫৬ পয়সার মধ্যে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, বৃহস্পতিবার মার্কিন ডলার, ইউরো, ব্রিটিশ পাউন্ড, ভারতীয় রুপি, চীনা ইউয়ান ও জাপানি ইয়েন, অস্ট্রেলীয় ডলার ও সিঙ্গাপুরি ডলার—এসব মুদ্রার দাম আগের দিনের তুলনায় কিছুটা কমেছে।

তবে খোলাবাজারে বিদেশি মুদ্রা এর চেয়ে কিছুটা বেশি দামে বিক্রি হয়। ব্যাংক ভেদেও দাম ওঠানামা করতে পারে।

সুদের হার

সঞ্চয়কারী ও ঋণ গ্রহণকারীদের জন্য সুদের হার গুরুত্বপূর্ণ। আজ যাঁরা ব্যাংক থেকে ঋণ নেবেন কিংবা আমানত জমা রাখবেন, তাঁদের সুদের হার জানা প্রয়োজন। কারণ, সুদের হারের ওপর ভিত্তি করেই সিদ্ধান্ত নেন গ্রাহকেরা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাবে, আজ ব্যাংক খাতে ঋণের ওপর গড় সুদ হার ১১ দশমিক ৯২ শতাংশ। আর আমানতের ওপর গড় সুদের হার ৬ দশমিক ২২ শতাংশ।

তবে ব্যাংকভেদে ও স্কিম ভেদে আমানতের সুদের হার ওঠানামা করে। যেমন দীর্ঘ মেয়াদে এফডিআর রাখলে তুলনামূলক সুদের হার বেশি, যা অনেক ব্যাংকে ১০ শতাংশের বেশি। আবার চলতি হিসাবের সুদের ৪-৫ শতাংশের মতো।

অন্যদিকে ব্যাংকভেদে ও ঋণের ধরনভেদে সুদের হারও ওঠানামা করে। যেমন এসএমই ঋণের সুদের হার কম, আর ব্যক্তিগত ঋণ ও শিল্পঋণের সুদের হার ১৩-১৪ শতাংশ পর্যন্ত হয়। নীতি সুদহার কমালেও ব্যাংক খাতে ঋণের সুদের হারে এখনো প্রভাব নেই।

উল্লেখ্য, জুলাইয়ের শেষে নীতি সুদহার কিছুটা কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ কারণে কিছু বাণিজ্যিক ব্যাংকও ঋণ ও আমানতের সুদহার কমানোর উদ্যোগ নিয়েছে।

সোনার দর

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে দেশের বাজারেও সোনার দাম ওঠানামা করে। গত বৃহস্পতিবার দেশের বাজারে সোনার দাম বেড়েছে। এতে ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বেড়েছে। তাতে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ৩৭ হাজার ৩৬২ টাকা।

এ ছাড়া বৃহস্পতিবার দাম বাড়ার পর ২১ ক্যারেটের দাম ২ লাখ ২৬ হাজার ৬৯০ টাকা; ১৮ ক্যারেটের ১ লাখ ৯৪ হাজার ৬১৪ টাকা; সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৫৮ হাজার ৯৮০ টাকা হয়েছে।

বাজারদর

গত সপ্তাহের বুধবার বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৫ টাকা বাড়িয়েছে কোম্পানিগুলো। তাতে বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১৯৯ থেকে বেড়ে ২০৪ টাকা হয়েছে। এই দাম বাড়ার পর আজ পর্যন্ত বাজারে বেশির ভাগ দোকানে নতুন দামের বোতলজাত সয়াবিন তেল বিক্রি শুরু হয়েছে।

বাজারে চিনির দামও বাড়তি। গ্যাস-বিদ্যুৎ সমস্যার কারণে এক মাসের বেশি সময় ধরে বেসরকারি কোম্পানিগুলোর কারখানায় চিনির উৎপাদন কমেছে। এতে বাজারে পণ্যটির সরবরাহ কমেছে এবং দাম বেড়েছে। বর্তমানে প্রতি কেজি খোলা চিনি ১১৫ টাকায় বিক্রি হচ্ছে।

এ ছাড়া গত কয়েক সপ্তাহে বাজারে ডিম ও মুরগির দাম চড়া। গতকাল রাজধানীর বাজারে ব্রয়লার মুরগি ১৮০ থেকে ২০০ টাকা কেজি বিক্রি হয়েছে। আর ডিমের ডজন কমবেশি ১৫০ টাকা।

গত সপ্তাহের বড় ঘটনা

গত সোমবার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতনকাঠামো অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন বেতনকাঠামোয় গ্রেডভেদে সরকারি চাকরিজীবীদের প্রারম্ভিক মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। এর মধ্যে ১ থেকে ১১ নম্বর গ্রেডে মূল বেতন ১০০ শতাংশ বাড়ানো হয়েছে। গ্রেড-১২ থেকে ২০ পর্যন্ত বাড়ানোর হার ১১৫ থেকে ১৪২ শতাংশ।

গত জুন মাস শেষে দেশের ব্যাংকগুলোর খেলাপি ঋণের পরিমাণ বেড়ে ৬ লাখ কোটি টাকা ছাড়িয়েছে। গত সপ্তাহের বুধবার বাংলাদেশ ব্যাংক খেলাপি ঋণের এ হালনাগাদ চিত্র প্রকাশ করেছে। ব্যাংকগুলোর বিতরণ করা মোট ঋণের ৩২ দশমিক ৭৮ শতাংশ।

এই তথ্য অনুসারে, বাংলাদেশে এখন ব্যাংক থেকে বিতরণ করা প্রতি ১০০ টাকা ঋণের প্রায় ৩৩ টাকাই খেলাপি। এর মাধ্যমে খেলাপি ঋণের হারের দিক থেকে বিশ্বে শীর্ষে চলে এসেছে বাংলাদেশ। আগে বিশ্বে সবচেয়ে বেশি খেলাপি ঋণের দেশ ছিল যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন।

বড় ঋণখেলাপিদের বড় ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এক হাজার কোটি টাকার বেশি অঙ্কের খেলাপিরা ঋণ পুনঃ তফসিল বা নবায়নের পর ১৫ বছর সময় পাবে তা পরিশোধের জন্য। ঋণ পুনঃ তফসিলের পর প্রথম দুই বছর কোনো কিস্তি দিতে হবে না। বাংলাদেশ ব্যাংক গত সোমবার এ সুযোগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

বার্ষিক দুই কোটি টাকা পর্যন্ত লেনদেন করা ব্যবসাপ্রতিষ্ঠান ও কোম্পানিকে কোনো টার্নওভার কর দিতে হবে না। এমন প্রতিষ্ঠানকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ছাড়া দুই কোটি থেকে চার কোটি টাকা পর্যন্ত টার্নওভার করা ব্যবসাপ্রতিষ্ঠান ও কোম্পানির ওপর টার্নওভার কর দশমিক ৫ শতাংশ। আর চার কোটি টাকার বেশি টার্নওভার করা ব্যবসাপ্রতিষ্ঠান ও কোম্পানিকে ১ শতাংশ ন্যূনতম কর দিতে হবে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গত মঙ্গলবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

শেয়ারবাজারে সরাসরি তালিকাভুক্তির দুয়ার খুলছে। এখন থেকে সরকারি, বেসরকারি, বিদেশি মালিকানাধীন কোম্পানি চাইলেই প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর বদলে সরাসরি তালিকাভুক্ত হতে পারবে। এ জন্য নতুন খসড়া বিধিমালা অনুমোদন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গত মঙ্গলবার নিয়ন্ত্রক সংস্থাটির কমিশন সভায় এ খসড়া বিধিমালা অনুমোদন করা হয়েছে।

এ সপ্তাহে যা আসছে

চলতি সপ্তাহে আগস্ট মাসের মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করা হতে পারে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রতি মাসের মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করে।

সর্বশেষ জুলাই মাসে মূল্যস্ফীতি কমেছে। জুলাইয়ে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ৩২ শতাংশ। টানা তিন মাস ৯ শতাংশের বেশি মূল্যস্ফীতি থাকার পর এটি কমল।

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের ব্যারেলপ্রতি দাম ১০০ ডলার ছুঁই করছে। এ সপ্তাহে তা শত ডলার পেরোয় কি না, তা দেখার বিষয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় খবর
Business Times24

সপ্তাহ শুরু, জেনে নিন কোথায় কোন সূচক আছে

Update Time : ০৯:০৩:৩২ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬