১০:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

সরকারি চাকুরেদের জন্য ব্র্যাক ব্যাংকের বিশেষ সেবা ‘দ্যুতি’

The gallery was not found!

সরকারি, স্বায়ত্তশাসিত ও রাষ্ট্র মালিকানাধীন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিশেষ ব্যাংকিং সেবা ‘দ্যুতি’ নতুনভাবে সাজিয়েছে ব্র্যাক ব্যাংক। এতে নতুন সুবিধাসহ চালু হয়েছে ‘দ্যুতি সেভিংস অ্যাকাউন্ট’। পাশাপাশি প্রথমবারের মতো চালু করা হয়েছে ‘দ্যুতি স্যালারি অ্যাকাউন্ট’।

নতুন সেভিংস অ্যাকাউন্টে প্রথম বছর বিনা মূল্যে ভিসা মাল্টি-কারেন্সি ডেবিট কার্ড পাবেন গ্রাহকরা। আন্তঃনগর লেনদেন ও এসএমএস সতর্কবার্তার জন্যও কোনো ফি দিতে হবে না। মাসিক গড় ব্যালান্স ৫০ হাজার টাকা রাখলে অ্যাকাউন্ট পরিচালনা ফিও দিতে হবে না। এর সঙ্গে সুদ, ‘আস্থা’ অ্যাপ ব্যবহার এবং ২৪ ঘণ্টার গ্রাহকসেবা সুবিধা থাকছে।

অন্যদিকে, ব্র্যাক ব্যাংকের মাধ্যমে বেতন পাওয়া সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য চালু করা হয়েছে ‘দ্যুতি স্যালারি অ্যাকাউন্ট’। এ হিসাবের গ্রাহকরা অন্য ব্যাংকের এটিএম থেকে মাসে পাঁচবার বিনা মূল্যে টাকা তুলতে পারবেন। প্রথমবারের মতো বিনা মূল্যে ১০ পাতার চেকবইও দেওয়া হবে। পাশাপাশি ব্যক্তিগত ঋণ ও ক্রেডিট কার্ডে বিশেষ অফার থাকছে।

ব্র্যাক ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও শাখা বিতরণ নেটওয়ার্কের প্রধান শেখ মোহাম্মদ আশফাক বলেন, রাষ্ট্র পরিচালনা ও দেশের উন্নয়নে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাদের প্রয়োজন অনুযায়ী আধুনিক ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা দেওয়াই ‘দ্যুতি’ চালুর মূল লক্ষ্য।

ব্যাংকটি জানিয়েছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা যেকোনো শাখা অথবা ২৪ ঘণ্টার কল সেন্টার ১৬২২১-এ যোগাযোগ করে ‘দ্যুতি’ হিসাব খুলতে পারবেন। বর্তমান গ্রাহকরাও প্রযোজ্য শর্ত মেনে তাদের বেতন হিসাব ব্র্যাক ব্যাংকে স্থানান্তর করতে পারবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় খবর
Business Times24

সরকারি চাকুরেদের জন্য ব্র্যাক ব্যাংকের বিশেষ সেবা ‘দ্যুতি’

Update Time : ০৯:১৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬