দেশের উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র সৃষ্টির লক্ষ্যে ৩,০০০ (তিন হাজার) কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠনের জন্য বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংক পিএলসির মধ্যে একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত ৩১ আগস্ট বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহমেদ, নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান, কৃষি ঋণ বিভাগ-২-এর পরিচালক এ. কে. এম. সাইদুজ্জামান এবং মার্কেন্টাইল ব্যাংকের পক্ষে উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও ড. মো. জাহিদ হোসেন, কৃষি ঋণ বিভাগের প্রধান মো. সাজ্জাদুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চুক্তির আওতায় উত্তরাঞ্চলের কৃষক, কৃষি উদ্যোক্তা এবং কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্পের জন্য সহজ শর্তে অর্থায়নের নতুন সুযোগ তৈরি হবে। এর ফলে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান বৃদ্ধি এবং সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের এ উদ্যোগের মাধ্যমে উত্তরাঞ্চলের কৃষি খাতকে আরও শক্তিশালী করার পাশাপাশি কৃষিভিত্তিক ব্যবসা ও শিল্প সম্প্রসারণে নতুন গতি সঞ্চার হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

নিজস্ব প্রতিবেদক 
























