০৫:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার ৪১৬ বছর পূর্তিতে বুড়িগঙ্গায় নৌকাবাইচ

The gallery was not found!

রাজধানী ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে মাসব্যাপী ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের অংশ হিসেবে বুড়িগঙ্গা নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) বিকেলে বুড়িগঙ্গার খোলামোড়া ঘাট থেকে শুরু হয়ে ওয়াইজ ঘাটে গিয়ে শেষ হয় নৌকাবাইচ। ‘উৎসবে, গর্বে, দায়িত্বে’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এ আয়োজন করে।

নৌকাবাইচ শেষে সোয়ারীঘাট প্রাঙ্গণে নোঙর করা শতবর্ষী প্যাডেল স্টিমার পিএস মাহসুদে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে নগরীর বিভিন্ন এলাকার মানুষ অংশ নেন।

ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান বলেন, ৪১৬ বছর পূর্তি উপলক্ষে এবার নৌকাবাইচ আয়োজন করা হলেও তা প্রত্যাশামতো বড় পরিসরে করা সম্ভব হয়নি। আগামী বছর আরও বড় আকারে এ আয়োজন করার পরিকল্পনার কথা জানান তিনি।

তিনি বলেন, “আজকে সুন্দর পরিবেশে একটা মেলার মতো ছিল। আমাদের মা-বোনেরাও এসেছে। প্রতিবছর নৌকাবাইচের আয়োজন থাকবে।”

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উদযাপনের অংশ হিসেবে নৌকাবাইচ আয়োজন করায় ডিএসসিসি প্রশাসক ও এলাকাবাসীকে ধন্যবাদ। দীর্ঘদিন ঢাকার ঐতিহ্যবাহী এ ধরনের আয়োজন হয়নি উল্লেখ করে তিনি বলেন, ঢাকার ঐতিহ্য ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, পুরান ঢাকার ঐতিহ্য রক্ষার পাশাপাশি বুড়িগঙ্গার দূষণ রোধে কাজ করতে হবে। আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন, ‘হৃদয়ে ঢাকা’ উৎসবের অংশ হিসেবে নৌকাবাইচের আয়োজন করা হয়েছে। বিপুলসংখ্যক মানুষ এ আয়োজন উপভোগ করতে আসায় তিনি সন্তোষ প্রকাশ করেন।

তিনি বলেন, “দীর্ঘদিন ঢাকা নির্জীব ছিল। আবারও ঢাকাকে পুনরুজ্জীবিত করতে চাই। ঢাকার কৃষ্টি, সংস্কৃতি ও ভাষাসহ ঐতিহ্যের সবকিছু তুলে ধরতে চাই।”

ঢাকাকে ‘ক্লিন সিটি’ ও ‘গ্রিন সিটি’ হিসেবে গড়ে তুলতে নগরবাসীকে শহরের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় খবর
Business Times24

ঢাকার ৪১৬ বছর পূর্তিতে বুড়িগঙ্গায় নৌকাবাইচ

Update Time : ০৯:৫৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬