০৫:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের খবর

The gallery was not found!

জাতীয় সংসদে সরাসরি ভোটের মাধ্যমে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের খবর গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়েছে বিশ্বের গণমাধ্যমগুলোতে ।

বার্তা সংস্থা রয়টার্স শিরোনাম করেছে, ‘বাংলাদেশ ক্ষমতাসীন দলের প্রবীণ নেতা আলমগীরকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করেছে’।

রয়টার্স বলেছে, ১৯৯১ সালের পর এই প্রথম বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হলো। মির্জা ফখরুলের এই জয়কে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের রাজনীতিতে বড় পরিবর্তনের অংশ হিসেবে তুলে ধরেছে আন্তর্জাতিক সংবাদ সংস্থাটি।

জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়চে ভেলে (ডিডব্লিউ) ‘বাংলাদেশের সংসদ সদস্যরা বিএনপির আলমগীরকে রাষ্ট্রপতি নির্বাচিত করেছেন’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে। বার্তা সংস্থা এএফপির বরাতে সংবাদটি প্রকাশ করেছে ডিডব্লিউ।

তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলু প্রতিবেদনের শিরোনাম করেছে, ‘শাসক দলের নেতা মির্জা ফখরুল বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন’। প্রতিবেদনে রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে বিএনপি নেতা মির্জা ফখরুল বিরোধী দলীয় জোটের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদকে সহজেই পরাজিত করে দেশের নতুন রাষ্ট্রপতি হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ শিরোনাম করেছে ‘বাংলাদেশে ক্ষমতাসীন দলের প্রবীণ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন’। একই শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।

পাকিস্তানের মূলধারার প্রভাবশালী গণমাধ্যমে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের খবর খুব একটা গুরুত্ব না পেলেও বেশ গুরুত্বসহকারে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যমগুলো।

‘বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর’ শিরোনাম করেছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু। প্রতিবেদনে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে বিগত ৩৫ বছরের মধ্যে প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হিসেবে উল্লেখ করা হয়েছে।

টাইমস অব ইন্ডিয়া শিরোমাম করেছে ‘রাষ্ট্রপতি পদে জয়ী বিএনপি নেতা মির্জা ফখরুল আলমগীর’। প্রতিবেদনে তারা উল্লেখ করেছে যে, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়টিও গুরুত্ব দিয়ে উপস্থাপন করেছে।

সংবাদমাধ্যমটি বলেছে, ২২তম রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৮ সালে। কিন্তু গুরুত্বর স্বাস্থ্য সমস্যার কথা উল্লেখ করে গত ২৪ জুলাই পদত্যাগ করেন তিনি। ২০২৩ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের প্রার্থী হিসেবে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন মোহাম্মদ সাহাবুদ্দিন।

ইন্ডিয়া টুডেও বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনকে ১৯৯১ সালের পর প্রথম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হিসেবে উল্লেখ করেছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগের পর এই নির্বাচন হয়।

এ ছাড়া ভারতের নিউজ অন এআইআর মির্জা ফখরুলকে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার খবর প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ৩৪৩ জন সংসদ সদস্য ভোট দিয়েছেন এবং ৩৪৯ জন ভোটদানের জন্য যোগ্য ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় খবর
Business Times24

বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের খবর

Update Time : ০৮:৩৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬