১০:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

নিষিদ্ধ আ.লীগের বিরুদ্ধে প্রতিদিন সজাগ থাকতে হবে: রিজভী

The gallery was not found!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের অঙ্গ-সহযোগী সংগঠনের তৎপরতার বিরুদ্ধে প্রতিদিন সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‍“জনগণ ও গণতান্ত্রিক শক্তির ঐক্যের মধ্য দিয়ে দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে এবং কোনো ষড়যন্ত্রই সফল হতে দেওয়া যাবে না।”

মঙ্গলবার (২৩ জুন) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্যরা দেশের বিভিন্ন স্থানে মিছিল-মিটিংসহ নানা কর্মসূচির মাধ্যমে জনমনে অস্থিরতা সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার অপচেষ্টা চালাচ্ছে- এ অভিযোগে বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

সমাবেশে রিজভী বলেন, “আওয়ামী লীগ সরকারের আমলে অসংখ্য নেতাকর্মী গুমের শিকার হয়েছেন। জনগণ কখনো গুম ও ক্রসফায়ারের রাজত্ব ফিরে আসতে দেবে না।”

তিনি দাবি করেন, বিএনপি নেতৃত্বাধীন বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের চার মাসে কোনো গুম বা ক্রসফায়ারের ঘটনা ঘটেনি। শুধুমাত্র অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলায় কাউকে বন্দি করা হয়নি।

রিজভী বলেন, “দেশ এখন অগ্রগতি, সমৃদ্ধি, শান্তি, গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা এবং মতপ্রকাশের স্বাধীনতার পথে এগিয়ে যাচ্ছে। একটি মহল আবারো এসব অর্জন নষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। জনগণ ও গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ থাকায় সেই অপচেষ্টা সফল হবে না।”

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “শুধু আজ নয়, প্রতিদিনই সজাগ থাকতে হবে। নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তাদের সমর্থক বিভিন্ন মহল নানাভাবে উসকানিমূলক কর্মকাণ্ড চালানোর চেষ্টা করবে। তাদের বক্তব্য ও কর্মকাণ্ডের মধ্যে দেশবিরোধী এবং সার্বভৌমত্ববিরোধী প্রবণতা রয়েছে।”

মুক্তিযুদ্ধের চেতনার প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন, “৩০ লাখ শহীদের আত্মত্যাগ এবং দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত স্বাধীন দেশের জনগণ কখনো অন্যের গোলামত্ব মেনে নেবে না। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জনগণ সবসময় সচেতন থাকবে।”

রুহুল কবির রিজভীর নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় খবর
Business Times24

নিষিদ্ধ আ.লীগের বিরুদ্ধে প্রতিদিন সজাগ থাকতে হবে: রিজভী

Update Time : ১২:৫১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬