০১:৩১ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

সূচকের বড় উত্থান,লেনদেন ছাড়াল হাজার কোটি

The gallery was not found!

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৩১ জুলাই) সূচকের বড় উতত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে।এ দিনে ডিএসইতে আগের কার্যদিবসের চেয়ে লেনদেন বেড়ে হাজার কোটি টাকা ছাড়িয়েছে। ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম বেড়েছে। তবে তবে সিএসইতে লেনদেন কমেছে। 

ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৯১.২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪৪৩ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ১৬.২০ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৭০ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৪৮.৯৯ পয়েন্ট বেড়ে ২ হাজার ১১৪ পয়েন্টে দাঁড়িয়েছে।ডিএসইতে মোট ৩৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১৫০টি কোম্পানির, কমেছে ১৬৭টির এবং অপরিবর্তিত আছে ৭৭টির। এ দিন ডিএসইতে মোট ১ হাজার ৬৩ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭৪৩ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট। অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ১৮৩.১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ৩২৫ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ২৮১.৭১ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ২০২ পয়েন্টে, শরিয়াহ সূচক ১১.৭৮ পয়েন্ট বেড়ে ৯৪৮ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৩৭৩.৬৭ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৪৮১ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে মোট ২২৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১০৮টি কোম্পানির, কমেছে ৮৪টির এবং অপরিবর্তিত আছে ৩৭টির।

সিএসইতে ১১ কোটি ৭৮লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৩ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় খবর
Business Times24

সূচকের বড় উত্থান,লেনদেন ছাড়াল হাজার কোটি

Update Time : ০৬:২৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫