মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে আগামীকাল রবিবার ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এই সমাবেশে ইশতেহার পাঠ করবেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বাংলামোটর এ দলীয় কার্য্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষনা দেয়া হয়। ইশতেহার ঘোষণা উপলক্ষে সারা দেশ থেকে এনসিপির নেতাকর্মীদেরকে শহীদ মিনারে সমবেত হওয়ার আহ্বান জানানো হয়েছে। এই সমাবেশে আগামীর বাংলাদেশ বিনির্মাণে এনসিপির প্রতিশ্রুতির কথা ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।
দলটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ মিরাজ মিয়া জানান, এনসিপির মাসব্যাপী পদযাত্রার সময় নেতারা সারা দেশের জনপদে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন। কৃষক, শ্রমিক, দিনমজুর, গৃহিণীসহ নানা শ্রেণি-পেশার মানুষের অভিজ্ঞতা, চাহিদা এবং স্বপ্ন থেকেই তৈরি হয়েছে এই ইশতেহার। তিনি বলেন, “এই ইশতেহারে থাকবে জনতার আকাঙ্ক্ষার প্রতিফলন এবং ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে এনসিপির দায়িত্ব ও অঙ্গীকার। এটি শুধুমাত্র রাজনৈতিক দল হিসেবে নয়, একটি নাগরিক ভিত্তিক আন্দোলনের দিক নির্দেশনাও থাকবে।”
০১:২৯ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:
NCP নতুন বাংলাদেশের ইশতেহার পাঠ করবে জাতীয় শহীদ মিনারের সমাবেশে
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : ০৫:৪৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
- 290
Tag :
জনপ্রিয় খবর



























